বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বিডিনিউজ এক্সপ্রেসঃ গত ২১ শে মে ২০১৯ খ্রি. অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল । উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সভাপতি মোঃ হারুন রশিদ , সাধারন সম্পাদক সাদেক আহমেদ সৈকত ,সিনিয়র সহ সভাপতি আজিবুর রহমান , সাংঘঠনিক সম্পাদক মেহেদি হাসান তানভীর।

আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের সাবেক ছাত্র  বিপিএফ নেতা এবং বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি ছাত্র পরিষদের সভাপতি রাশেদুজ্জামান সরদার শরন । আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রী বৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশে ফার্মাসিস্টদের যোগ্যতা , ভূমিকা , অবস্থান এবং হসপিটাল ফার্মাসির নিয়োগে এ গ্রেড ফার্মাসিস্টদের অধিকার নিয়ে আলোচনা করেন।

 

তারিখঃ ২২/০৫/১৯