আদিবাসীঃ শাহিনা খাতুন।
আমাদের পূর্বপুরুষের নাম আদম
আর তোমায় বলা হচ্ছে আদিবাসী
আদম হাওয়ার শুক্রাণু ডিম্বাণুর পথ বেয়ে বেয়ে
যদি তুমি আদিবাসী
তবে আমি কে?
ওখানে পাহাড়ি সুর ছিল বলে
আমার কথার টোনটা পাহাড়ি গলি পথের মত
এখানে নদী ছিল বলে
তার কথার ঢংটা নদীর ঢেউয়ের মত
আর ঝর্ণাধারার মত ছলাৎছলাৎ তার
মিষ্টি করে কথা বলা
যদি বল কোনটা আমায় টানে?
আমি নিরুত্তর রবো
আমায় যে সব টানে
তার কাল চুল আর তোমার নীল চোখ
দূটোই প্রশান্ত মহাসাগরের মত গভীর
দেশের সীমানা খুঁজে খুঁজে
শিশু নারীদের হারিয়ে কাঁদিয়ে
সেই যে চলে গেলে তুমি
বসুন্ধরার কোনখানে
কোথায় তোমার দেশ?
সক্রেটিস আমার লালন আমার
আমি প্রতিদিন চে গুয়েভারার জন্য কাঁদি
আমার সবটুকু ভালবাসা আমি
মাদার তেরেসাকে দিয়ে দিয়েছি সেই কবে!
এই যে হাড়িপাতিলের সংসার দেখো
এসব সব চোখের ধুলো
তাদের তুমি কোন তারকাটায় বাঁধবে?
আদিতে আমার একখণ্ড জমিন ছিল
আমি তখন কবিতার ভাষায় কথা বলতাম
অতঃপর একবার রবীন্দ্রনাথ হয়ে জন্মেছিলাম
আবার বার বার ফিরে আসি আমি
সাঁওতাল গারো মারমা খাসিয়া হয়ে।
তারিখঃ ০৯/০৮/১৯













