ওটা ছিল চাঁদ কবি শাহিনা খাতুন এর কবিতা
কোন একদিন ভুল করে কিছু বলে ফেলেছিলাম
ওটা ছিল চাঁদ
কোন একদিন ভুল করে কোথাও চলে গিয়েছিলাম
ওটা ছিল চাঁদ
কোন একদিন ভুল করে কিছু চেয়েছিলাম
ওটা ছিল চাঁদ
কোন একদিন ভুল করে হেসেছিলাম
ওটা ছিল চাঁদ
কোনো একদিন ভুল করে কেঁদেছিলাম
ওটা ছিল চাঁদ
একদিন ভুল করা অভিসার ছিল
একদিন ভুল করা অভিমান ছিল
একদিন ভুল করা অভিযোগ ছিল
হ্রদয় মন্দিরে ছিল চাঁদ।
পূর্ণিমার অপেক্ষায় আছি
গ্রহণের অপেক্ষায় আছি
প্রতিদিন বুদ্ধিমান জীবন
নদীর মতো বয়ে যায়
অর্ণবের মাঝে বিলীনের ক্ষণে
তুমি পূর্ণ পূর্ণিমা হয়ে খুব কাছে থেকো
হে আমার মায়াভরা চাঁদ।
২২/১২/২০২০ খ্রিঃ













