আসবে বল কেমন করেঃ কবি শাহিনা খাতুন এর কবিতা।
কামনার সিড়ি বেয়ে
এসেছি নেমে এই ধরায়
বহুদিনের বিদ্যার্জন
সেও শুধু ধনের বাসনায়।
নিরাপদ থাকার লোভে
চুরি আর পরহিংসাকে
ঝুলিয়ে নিয়েছি নিজের গলায়
সহজতা করেছি চুরি যথাসময়।
মনের মধ্যে ডাকাত পুষে
ভান ধরেছি সাধু হওয়ার
ছয় রিপুরে আহার জোগাই
নিত্যদিনই দেহের ঘরে
চাঁদের আলো আসবে বল
এ ঘরেতে কেমন করে?
তারিখঃ ২৪/১২/২০














