ময়মনসিংহকে পাখি ও বন্য প্রাণীদের নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জেলা প্রশাসকের।

বিডিনিউজ এক্সপ্রেসঃ মাননীয় জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় ময়মনসিংহ জেলাকে পাখি ও বন্য প্রাণীদের নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে তুলতে জেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও গ্রামীণবনে পাখির অভয়াশ্রমে তৈরীর পরিকল্পনা তৈরীর অংশ হিসেবে ফুলপুর, ঈশ্বরগঞ্জ উপজেলার পর ময়মনসিংহ সদরে কাজ শুরু করতে যাচ্ছে হেলডস্ ওপেন স্কাউট গ্রুপ।

১ম পর্যায়ে জেলা প্রশাসন ময়মনসিংহ ও হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের ব্যবস্থাপনায় জয়নুল আবেদীন পার্কে ২ হাজার হাঁড়ি বাঁধার কাজে শুরু হবে।
নিয়মিত ৫ থেকে ৭ হাজার পাখির খাবার প্রদানের জন্য তৈরী করা হবে ৩ টি ফুড জোন।

প্রাথমিক পর্যায়ে ৫০০ হাঁড়ি সরবারহ ও সার্বিক সহযোগিতা করবে হেলডস্ ফাউন্ডেশন।

পাখির অভয়াশ্রম তৈরীর এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পারেন অাপনিও,
অব্যবহার্য শষ্য,বাসি শর্করা খাবার কিম্ভা ১০/২০ /১০০ হাঁড়ি দিয়ে সহযোগীতা করতে পারেন। অংশ নিতে পারেন হাঁড়ি স্থাপনে শারীরিক পরিশ্রম করেও।

আমাদের সাথে অংশগ্রহন করতে যোগাযোগ করুন

মিজানুর রহমান
জেলা প্রশাসক, ময়মনসিংহ
mizan4empathybd@gmail.com

এবং
তাসফিক হক নাফিও
সম্পাদক, হেলডস্ ওপেন স্কাউট গ্রুপ
smthnafew@gmail.com
01913 45 17 20