অপরাহ্নের অপেক্ষা: কবি শাহিনা খাতুন এর কবিতা।

অপরাহ্নের অপেক্ষাঃ কবি শাহিনা খাতুন।

মনে মনে অপরাহ্নের অপেক্ষায় থাকি
একটা গেরুয়া রঙা প্রজাপতি আসে
খুব সন্তর্পণে
আমায় ডেকে বলে
সময় হয়েছে চল যাই
তোমার নথিপত্র তোমার সভা অনুষ্ঠান
এসব এখন রেখে দাও
চলো যাই মায়ার বাজারে
অতঃপর মায়ার বাজারে মায়া রথে চড়ে
চলে যাই তোমার কাছে।
তুমি অপেক্ষা করে আছো
বসে আছো যদি তোমায় ভালবাসি
তবে আমায় নিয়ে পৌঁছে দেবে সেখানে
যেখানে রাঁধা কৃষ্ণের দেখা
যেখানে গৌতম বুদ্ধের পূর্ণিমা রাত
যেখানে লালন ফকিরের পূর্ণিমা রাত
প্রজাপতির পাখায় ভর করে চলে যাই
প্রেমের বাজারে আনন্দের বাজারে।