তোমার আশায়ঃ কবি শাহিনা খাতুন

তোমার আশায়ঃ কবি শাহিনা খাতুন এর কবিতা

পলকে পলকে জীবন
পলকে পলকে বিরহ
প্রতি নিশ্বাসে কি যেন হারাই
প্রতি পলে শুধু খুঁজিয়া বেড়াই
মিলনের আশায় দুঃখ ভুলেছি
তোমার আশায় জন্মাবো বারবার।
তোমাকে পাওয়ার অপেক্ষা করে
কাটাবো হাজার জীবন
সম্মুখে এলে সুধাবো তোমারে
এই যে এত জনম
রইলে আড়ালে কী সুখ পেলে?
নাকি দুঃখ পেয়েছো
হাত ধরে বল সোনা।
যত ভুল করি যত ভুলে যাই
যত ব্যথা দাও সরে যেতে চাও
তোমায় আর হারাবোনা।
তারিখঃ ১২/০৯/২০