বাংলাদেশ ইউ পি চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মহোদয়কে ক্রেস্ট প্রদান।

বিডিনিউজ এক্সপ্রেসঃ আজ ১৫ই মার্চ রোজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব হেলালুদ্দীন আহমদ মহোদয়কে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় । এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (ইউ পি) এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যান ট্রাস্ট এর চেয়ারম্যান জনাব মুস্তাকিম বিল্লাহ ফারুকী মহোদয় এবং বাংলাদেশ চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী – (বিল্লাল)।

তারিখঃ ১৫/০৩/২১