উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাহিদ ইসলাম বলেন, এ. এফ. হাসান আরিফ ছিলেন বাংলাদেশের একজন প্রাজ্ঞ আইনজীবী। কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে তাঁর সুখ্যাতি রয়েছে। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ শুক্রবার (২০শে ডিসেম্বর) বিকেলে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা, ২০শে ডিসেম্বর ২০২৪