শওকত আলী
ডাক্তারদের নিয়ে প্রচলিত মিথ গুলোর একটি হলো তারা লাশ দেখতে অভ্যস্ত। এসবে তাদের আবেগ কাজ করে না। আমরা সাধারণ মানুষরা তো তাদের মানুষই মনে করি না। আমাদের কাছে তারা Psychopath খুনি। রোগীদের ইঞ্জেকশন পুশ করে খুন করে পৈশাচিক আনন্দ পাওয়া কোন দানব। অথচ Death Declare করার অনুভূতি জানতে চাইনা। বুঝতে চাইনা স্বাভাবিক হবার আগেই কিভাবে তারা অন্য রোগী নিয়ে ব্যাস্ত হয়ে পড়েন। ‘Patient First’ যে তাদের নীতি, নিজের আবেগ অনুভূতিকে দেয়ার মত সময় তাদের নেই।
দুইদিন আগে কক্সবাজার মেডিকেলে Acute Pancreatitis (অগ্নাশয়ে সংক্রমণ) এ আক্রান্ত রোগীর মৃত্যু’কে কেন্দ্র করে সহকারী রেজিস্টার ও দুই ইন্টার্ন’কে ২০/৩০ জন মিলে মার-ধর করেন।
জানা যায়, রোগী ২ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনার দিন দুপুরে রোগীর অবস্থা হঠাৎ খারাপ হলে চিকিৎসক রোগী’কে দেখে CPR শুরু করেন। কিন্তু দূর্ভাবশত রোগী’কে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যু খুবই কষ্টের। স্বজনের মৃত্যু কোনভাবেই মানা যায় না। কিন্তু ভুল চিকিৎসার ইস্যু তুলে ডাক্তার পেটানোর যৌক্তিকতা কোথায়? তাদের মারলে কি রোগী ভালো হয় নাকি কমে মৃত্যু শোক?
আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, ডাক্তারগন কি কারো মৃত্যু ঠেকাতে পারে? উত্তরঃ না। যদি পারতো তাহলে তাদের কোন স্বজন কখনোই মৃত্যু বরণ করতো না। তারা যা পারেন তাহলো সাধ্য মত চেষ্টা করা। কিন্তু, ফল আশাব্যাঞ্জক না হলে আমরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে তাদের মারধর করি।
ডাক্তারদের কর্মক্ষেত্র নিরাপদ হয়নি আজো। আমরা যারা সামান্যতেই ভুল চিকিৎসার অভিযোগ তুলি তারাও লিখি না ডাক্তারদের কথা।
চিকিৎসা সেবা ক্ষেত্রের কল্যানে, সাধারন রোগীদের কল্যানে আমি চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল চাই। চিকিৎসকগন হাসপাতালে যান আমাদের সেবা দিতে, মার খেতে নয়।












