লিখেছেনঃ মোঃ মাহমুদুল হাসান সবুজ, আহ্বায়ক, আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ।
বিগত কয়েকদিন থেকে মেছুয়া বাজারে প্রচণ্ড ভিড়ের কারণে, করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার লক্ষ্যে যে দূরত্ব বজায় রাখা প্রয়োজন সেটি কোন ভাবেই রক্ষা করা সম্ভব হচ্ছিল না, যার পরিপ্রেক্ষিতে গত বুধবার কাচারি ঘাটে( সম্প্রতি যে স্থানে বাণিজ্য মেলা এবং পুষ্প মেলা সমাপ্ত হয়েছে) সাময়িকভাবে কাঁচা বাজার স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার প্রেক্ষিতে একদিনের মধ্যে ব্যবহারের উপযোগী করে আজকে এটির যাত্রা শুরু হয়েছে, একটি পরিপূর্ণ ভাবে অব্যাহত রাখার স্বার্থে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সিটি করপোরেশনের পক্ষ থেকেও আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য কার্যক্রম অব্যাহত থাকবে তবে বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে সাময়িক এই অসুবিধার টুকু মেনে চলার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি। অনেকেই কৃষ্ণচূড়া রেলওয়ে চত্বর, মালগুদাম চত্বর, গাঙ্গিনার পাড় এবং থানার ঘাট এই স্থান গুলোতে বাজার স্থাপন করার মতামত ব্যক্ত করেছেন কিন্তু আমরা প্রাসঙ্গিক কিছু বিষয় চিন্তা করে এই স্থানটিকে নির্ধারণ করেছি, * কৃষ্ণচূড়া চত্বর এটি রেলস্টেশন সংলগ্ন বিধায় ট্রেন চলাচল শুরু হলে বিভিন্ন জেলার মানুষের আগমন ঘটবে যার ফলে ভাইরাস থেকে নিরাপদ রাখা কঠিন।* মালগুদাম, গাঙ্গিনার পাড় এবং থানার ঘাট অত্যন্ত জনবহুল এলাকা যার ফলে এখানেও সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই কঠিন, এ সকল বিষয় বিবেচনা করে করানো ভাইরাস থেকে নিরাপদ রাখার স্বার্থেই উপরোক্ত স্থানটি নির্ধারণ করা হয়েছে। মহান আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন।
তারিখঃ ১৩/০৪/২০











