কোথাও যাবেনা সেঃ কবি শাহিনা খাতুন
আজকাল আর কোনকিছুতে মন লাগেনা
ফেইসবুক হোয়াটস আপ কিংবা ইউটিউবে
অথবা কোন কবিতা বা গানে
বা কোন পুরোনো স্মৃতির অ্যালবামে।
মনকে সুধাই তুমি কী চাও?
তুমি কি চঞ্চল নাকি স্থির?
সে এক পাগল মন
কোন এক হিরণ্ময় মায়াময় মুক্তির লাগি
অপেক্ষায় আছে সে বহুকাল ধরে
আর কোনদিন কোথাও যাবেনা সে।
১৬ ডিসেম্বর ২০২০













