প্রথমার্ধে ব্রাজিল ২, পেরু ১

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক ব্রাজিল। ১৫তম মিনিটে এভারটনের গোলে ব্রাজিল এগিয়ে যায়। তবে, ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পেরুকে সমতায় ফেরান পাওলো গুয়েরেরো।

এরপর অতিরিক্ত সময়ে তথা (৪৫+৩) মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিস্তারিত আসছে…