নিখোঁজ হওয়ার ৬ দিন পর স্কুল পডুয়া ২ ছাত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে নিখোঁজ হওয়ার ৬ দিন পর স্কুল পডুয়া অষ্টম ও ৬ষ্ঠ শ্রেণীর ২ ছাত্রকে গাজীপুর থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃতরা হলেন- মোঃ ছাদরুল ইসলাম রুমান (১৩), মোঃ ইয়াছিন মিয়া (১৩)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানাধীন মাইজহাটি ও শিমরাইল এলাকার বাসিন্দা মোঃ সুমন মিয়া এর ছেলে মোঃ ছাদরুল ইসলাম রুমান (১৩) ও মোঃ রতন মিয়া এর ছেলে মোঃ ইয়াছিন মিয়া (১৩) নিজ নিজ বাড়ী হইতে নিখোঁজ হয়। এই সংক্রান্তে তাঁহারা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ছেলে হারানো সংক্রান্তে পৃথক পৃথক সাধারন ডায়রী করেন।
তিনি জানান, পরবর্তীতে ছেলে হারানো সংবাদটি পুলিশ সুপার মহোদয়ের নিকট আসিলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ২৪ সেপ্টেম্বর গাজীপুর জেলায় অভিযান পরিচালনা করে জেলার জয়দেবপুর থানাধীন শিববাড়ী মোড় হতে উদ্ধার করে ২৫ সেপ্টেম্বর মোঃ ছাদরুল ইসলাম রুমান (১৩) ও  মোঃ ইয়াছিন মিয়া (১৩) দ্বয়কে নিজ নিজ অভিভাকের নিকট হস্তান্তর করা হয়।